কুকুরকে মারার প্রতিবাদ করায় বিষ্ণুপুরের তাঁতশিল্পীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পরেই অভিযুক্ত দুই ভাই শৈলেন এবং তোতন পালকে ধরেছে পুলিশ। জানা গিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে বছর ৫০-র প্রৌঢ় সুধীন পাল এবং তাঁর ভাই অমিতাভ পাল পথকুকুরদের নিয়মিত খাবার দিতেন। তাতেই আপত্তি ছিল দুই ভাইয়ের। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের সঙ্গে বচসাও হত সুধীন পালের। মঙ্গলবার রাতে কুকুরদের মারতে দেখে বাধা দেয় অমিতাভ পাল।
গ্রাম থেকে শহর
News & Much More
