
তাঁর এক্স হ্যান্ডল থেকে উস্কানিমূলক পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করে ইলন মাস্কের সংস্থায় নালিশ জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এমনই অভিযোগ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শুক্রবার মহম্মদ সেলিম দাবি করেছেন তাঁকে এক্স কর্তৃপক্ষ ইমেল করে বিষয়টি জানিয়েছেন। তাঁরা কোনও ত্রুটি খুঁজে পাননি সেকথাও জানিয়েছেন মহম্মদ সেলিম। তাঁর কথায় দিল্লিতে নরেন্দ্র মোদী যা করছেন, এখানে মনতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একই কাজ করছে। পুলিশ চাইছে প্রতিবাদকে স্তব্ধ করতে।
মহম্মদ সেলিমের বক্তব্য আর জি কর নিয়ে কয়েকটি পোস্ট করায় পুলিশ এই পদক্ষেপ করেছে। জবাবে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন কেউ উস্কানি ছড়ালে পুলিশ কি আঙুল চুষবে নাকি।
ছবি সৌজন্যে : ইউটিউব






