তানজানিয়ার জঙ্গলে বনি-কৌশানির নাচ

0
206

পূর্ব আফ্রিকার তানজানিয়াতে রয়েছেন বনি-কৌশানি।বক্স অফিসে বহুরূপী’র ঝিমলি সুপারহিট, আর তানজানিয়ার জঙ্গলে পৌঁছে গিয়েছেন কৌশানী মুখোপাধ্যায়।

বনি সেনগুপ্তর সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী কৌশানী। সেখানেই জেব্রা, জিরাফের মাঝে নাচ। তবে এবার আর নিজের সিনেমার সুপারহিট আইটেম গান ডাকাতিয়া বাঁশি নয়, মজেছেন কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া’র গানে। জানা গেছে দিন কয়েক আগেই বনির সঙ্গে কলকাতা থেকে আফ্রিকার উদ্দেশে উড়ে গিয়েছেন কৌশানী।সেখান থেকে মজার বেশ কিছু মুহূর্ত শেয়ারও করেছেন। তারপর সোশাল মিডিয়া পাড়াতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তারকাজুটি। সেখানেই তাঁদের দেখা গিয়েছে জেব্রা এবং জিরাফদের মাঝে নাচ করতে। জানা গিয়েছে, এই রিল ভিডিওটি সেখানকার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে শুট করেছেন বনি-কৌশানী। ভিডিও দেখে ফ্যান ফলোয়ারদের একাংশ যেমন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তেমনই আবার নিন্দুকরা ট্রোল করতেও পিছপা হন নি। কারও প্রশ্ন, এবার সিংহ বা বাঘ এলে কী করবেন? আবার কারও মন্তব্য, সৃজনশীলতার লেশমাত্র নেই, নইলে কেউ এভাবে একটা জঙ্গলের পশুদের মাঝে নাচ করে? কেউ বা আবার বাংলা গানে রিল শুট না করার জন্য একহাত নিয়েছেন বনি-কৌশনীকে। জনৈকর কটাক্ষ, তোমাদের সাহস কে দিল এসব গানে রিল বানানোর, বাঙালি বাংলা গানে রিল বানাও। কারও সংশয়, বাঘ এলে কী হবে ভাই? এককথায়, ভুলভুলাইয়া’র গানে বনি-কৌশানীর রিল ভিডিও নেটপাড়ার চর্চায়।

সব মিলিয়ে আফ্রিকায় ছুটি কাটাতে গিয়ে যে টলিপাড়ার তারকাজুটি বনি-কৌশানি বেশ উপভোগ করছেন, সেটা তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বোঝা যাবে। প্রায় প্রতিটা মুহূর্ত ফ্যান ফলোয়ারদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তাঁরা।