তাপপ্রবাহ, বাংলার স্কুলে এগোচ্ছে গরমের ছুটি

0
339
Heat wave summer vacation is going on in schools of Bengal
Heat wave summer vacation is going on in schools of Bengal
বাড়তে থাকা অতিরিক্ত গরমের প্রেক্ষিতে রাজ্যের সমস্ত সাহায্যপ্রাপ্ত সরকারি স্কুলগুলিকে ২২ এপ্রিল থেকে গরমের ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছে রাজ্য প্রশাসন। একইসঙ্গে রাজ্যের বেসরকারি স্কুলগুলিকেও ছাত্র-ছাত্রীদের কথা ভেবে গরমের ছুটি এগিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে রাজ্যের তরফে।
রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে তিব্র দাবদাহের আবহে কয়েকদিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে-তে। তবে এবার বৈশাখের দহনজ্বালা গরম থেকে রেহাই পেতে গরমের ছুটি আরও এগিয়ে ২২ এপ্রিল থেকে করার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকার। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চলবে। শিক্ষক সংগঠনের তরফে এই মেল পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষক সংগঠনের তরফে জানানো হয়েছে গরমের কারণে নাজেহাল অবস্থা সকলের।