গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk তাপসকে ভোটে সুস্থ থাকার পরামর্শ বিমানের 

    তাপসকে ভোটে সুস্থ থাকার পরামর্শ বিমানের 

    0
    183
    Biman advises Tapas to be healthy in voting 1
    Biman advises Tapas to be healthy in voting 1
    ভোটে বিজেপি প্রার্থী তাপস রায়কে সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 
    সোমবার সিপিএম রাজ্য দফতরে গিয়ে প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়।
    সিপিএম সূত্রে খবর, দুপুরেই সাংবাদিকদের মারফত দলের নেতৃত্ব জানতে পারেন, তাপস রায় যাবেন। সেই সময়ে বিমান বসুর কাছে জানতে চাওয়া হয়, কী করা হবে। তিনি দলের নেতাদের বলেন, তাপস ভোট চাইতে আসছেন। বিমান বসু নিজে উত্তর কলকাতার ভোটার। তাঁর ঠিকানাও ওই পার্টি অফিস। আলিমুদ্দিন স্ট্রিট পড়ে উত্তর কলকাতা লোকসভার মধ্যে। ফলে তাপস রায়কে ফিরিয়ে দিলে অভব্যতা হবে। এর পর আলিমুদ্দিনের দোতলায় বিমান বসুর ঘরে যান তাপস এবং উত্তর কলকাতার জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। বিমানের সঙ্গে ছিলেন আর এক সিপিএম নেতা সুখেন্দু পাণিগ্রাহী। বেরিয়ে এসে তাপস রায় বলেছেন, বিমানদা রাজ্যের বর্ষীয়ান এবং শ্রদ্ধেয় নেতা। তাঁর আশীর্বাদ নিতে এসেছিলেন।