গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk তামিলনাড়ুর বিএসপি প্রধানকে কুপিয়ে খুন, তদন্ত

    তামিলনাড়ুর বিএসপি প্রধানকে কুপিয়ে খুন, তদন্ত

    0
    167
    TAMILNADU BSP PRODHAN K KUPYE KHUN
    TAMILNADU BSP PRODHAN K KUPYE KHUN

    চেন্নাইয়ের প্রকাশ্য রাস্তায় বাড়ির সামনে আমিলনাড়ুর বিএসপি প্রধান কে আর্মস্ট্রংকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে , বাড়ির সামনে দলীয়কর্মীদের সঙ্গে কথা বলার সময় কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে একাধিকবার কোপ মেরে পালিয়ে যায়।

    গুরুতর জখম অবস্থায় দলের কর্মী এবং পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে চেন্নাইয়ের রাস্তায় বিএসপির বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়ে পথে নেমেছেন দলের কর্মী এবং সমর্থকেরা। প্রাথমিকভাবে পুলিশের হাতে ৮ জন সন্দেহভাজনের নাম রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুনে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলেও নিশ্চিত করেছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ১০টি বিশেষ দল গঠন করেছে চেন্নাই পুলিশ।