তারকাদের ভিড়েও মধ্যমণি মমতাই

0
245
BRISHTI O TOLATE PARENI NETRI THEKE KORMIDER
BRISHTI O TOLATE PARENI NETRI THEKE KORMIDER
শুটিংয়ে ব্যস্ত সিডিউল ফেলে একুশের মঞ্চে দেব, রচনা, জুন, রাজ। বাদ যায়নি কেউ। যদিও এদের বেশিরভাগই হয় সাংসদ, নয়তো বিধায়ক।
সদ্য লোকসভা নির্বাচনে আবারও সাংসদ হয়েছেন দেব, প্রথমবার লোকসভায় গিয়েছেন জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা। তেমনই ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক। লোকসভা ভোটে বহরমপুরের পিচের সুপারস্টার ইউসুফ পাঠান। বাদ যায়নি কেউ। প্রতিবাদের মত গানে গানে সভা মাতিয়েছেন নচিকেতা চক্রবর্তী। নতুন গানে বিঁধেছেন মোদী সরকারকে। একুশের মঞ্চে একসঙ্গে এত তারকা সমাবেশ হলেও মধ্যমণি হয়ে রইলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। এদিকে দফায় দফায় তুমুল বৃষ্টি, আর তাতেই নাগাড়ে বক্তৃতা দিয়ে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীচে ঠাঁয় দাঁড়িয়ে নেত্রীর নির্দেশ মেনে চলার শপথ নিচ্ছেন তৃণমূল কর্মীরা। এটাই ছিল রবিবারের বৃষ্টিভেজা তৃণমূলের শহিদ তর্পণ। তৃণমূল নেত্রীর বক্তৃতার মাঝেই তুমুল বৃষ্টি শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজেই নিজের বক্তৃতা করেন। প্রবল বৃষ্টির মধ্যে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলতে থাকেন ২১ জুলাই একটু বর্ষা তো হবেই। এটা ঈশ্বরের আশীর্বাদ। শহিদের চোখের জল। এই জল দেখে যেন কেউ ভয় না পায়।