তারকেশ্বরে যাওয়ার পথে দুর্ঘটনা, আহত ৬ পুণ্যার্থী  

0
582
Accident on way to Tarkeswar 6 pilgrims injured
Accident on way to Tarkeswar 6 pilgrims injured
তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার আগে হোটেলে খেতে ঢোকার সময় দোকানের ছাদের চাঙড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আহত হয়েছেন ৬ জন পূর্ণার্থী। মাথা ফেটে রক্ত বেরতে শুরু করে তিন জনের। 
তড়িঘড়ি আহতদের শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মাথায় সেলাই পড়ে একজনের। জানা গিয়েছে, চন্দ্রকোনা, পাঁশকুড়া, আরামবাগ থেকে হোটেলে খাবার খেতে ঢুকে হেটেলের একটি টেবিলের ৬ জন খেতে বসেছিলেন। খাওয়ার আগেই হুরমুড়িয়ে ভেঙে পড়ে হোটেলের ছাদের একটি  চাঙড়। আহত হয় বেশ কিছু পুণ্যার্থী। তার মধ্যে ৬ জনকে চিকিৎসার জন্য শ্রীরামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ প্রশাসনের উদাসীনতার কারণেই এমন ঘটনা।