
এবার তিরুপতির ইসকন মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে মন্দিরের নিরাপত্তা বাড়িয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্দির কর্তৃপক্ষ একটি ইমেল পায় বলে জানতে পেরেছে পুলিশ। তাতে লেখা, পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট জঙ্গিরা মন্দিরে বোমা মারবে।
এই মেলের খবর পেতেই মন্দিরে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পাশাপাশি বম্ব স্কোয়াড থেকে শুরু করে স্নিফার ডগ পাঠিয়ে তল্লাশি শুরু হয়েছে মন্দির চত্বরে। যদিও কোনও জায়গা থেকেই কোনও বোমা উদ্ধার হয়নি। আগেরগুলির মতো এই হুমকিও ভুয়ো বলে মনে করা হচ্ছে।
ছবি সৌজন্যে : এক্স
