তির ধনুক হাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে আদিবাসীরাও

0
283
adibasi bikhhov
adibasi bikhhov
আর জি কর মেডিক্যালে চিকিৎসক এবং বর্ধমানে আদিবাসী ছাত্রীকে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে আবারও পথে আদিবাসীরা। তির ধনুক, হাঁসুয়া, টাঙ্গি নিয়ে ভারত জাকাত মাঝি পারগানার সদস্যরা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচগ্রামের কাছে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
বর্ধমানের নান্দুর ঝাপানতলায় আদিবাসী তরুণীকে খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেও বিক্ষোভ দেখান আদিবাসীরা। অবরোধের জেরে আটকে যায় যান চলাচল। হুগলির দাদপুরেয় হাড়িট হাট তলাতেও পথ অবরোধ করে বিক্ষোভ চলে। দোষীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসীরা।