
উত্তরে অবিরাম বৃষ্টিতে তিস্তার জলের তোড়ে সিকিমের দিক থেকে দেহ ভেসে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা।
তিস্তা ব্যারাজ থেকে ৩ হাজার কিউসেক জল ছাড়ায় জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। জলের তলায় চলে গিয়েছে অন্তত ৪০টি বাড়ি। চাষের জমিতে জল ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। বাগরাকোটে, টোটগাঁও আর ক্রান্তির পূর্ব দোলাইগাও ও সাহেববাড়িতে জলবন্দি হয়ে পড়েছে মানুষজন। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গে দুযোর্গগ আরও কিছুদিন চলবে। সিকিম ও ভুটানে পাহাড়ের পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলে ভাসছে তিস্তা বাজার এলাকা। ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় বন্ধ রয়েছে যান চলাচল। গাড়ির লম্বা লাইনে আটকে পড়েছেন পর্যটকরা ।








