তুরস্কে গ্রেফতার শীর্ষ মোসাদ আধিকারিক 

0
173
Top Mossad officer arrested in Turkey
Top Mossad officer arrested in Turkey

তুরস্কে গ্রেফতার করা হয়েছে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক দফতরের প্রধান লিরিডন রেক্সহেপিকে। তুরস্কে থাকা এজেন্টদের অর্থ পাচার করার অভিযোগ উঠেছে এই শীর্ষ কর্তার বিরুদ্ধে।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই লিরিডন রেক্সহেপির গতিবিধির উপর নজর রাখছিল তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি।সূত্রের খবর, ২৫ আগস্ট তুরস্কে প্রবেশ করেন লিরিডন রেক্সহেপি। তারপর থেকেই তাঁর গতিবিধির উপর নজর রাখছিল এমআইটি। অবশেষে ইস্তাম্বুল পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এই গ্রেফতারির পর বিবৃতি দিয়ে এমআইটি জানিয়েছে, তুরস্কে প্রবেশের পর থেকে লিরিডন রেক্সহেপিকে কড়া নজরদারিতে রাখা হয়েছিল। তাঁর বিরুদ্ধে পূর্ব ইউরোপের দেশগুলো বিশেষ করে কসোভো থেকে তুরস্কে মোসাদের এজেন্টদের কাছে অর্থ স্থানান্তর করার অভিযোগ রয়েছে।লিরিডন রেক্সহেপির দেওয়া অর্থ সিরিয়ায় গোয়েন্দাদের তথ্য সংগ্রহ,প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে অভিযান ও ড্রোন হামলার জন্য ব্যবহৃত হত। যদিও এনিয়ে এখনও পর্যন্ত মোসাদ কিংবা ইজরায়েল মুখ খোলেনি।