তৃণমূলকে ইলেকট্রলার বন্ডে ৬০০ কোটি দিয়েছে লটারি সংস্থা : শুভেন্দু

0
225

তৃণমূলকে ইলেকট্রলার বন্ডে ৬০০ কোটি টাকা দিয়েছে লটারি সংস্থা। রাজ্য সরকারকে ট্যাক্স দিয়েছে সাড়ে ৪ হাজার কোটি। বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন ডিয়ার-মার্টিন লটারি যুব সমাজকে শেষ করে দিয়েছে। ৩ বছর ধরে যা যা বলেছেন এখন তাই প্রমাণ হচ্ছে বলে দাবি করে শুভেন্দু অধিকারী বলেছেন এই লটারি ভাইপোর লটারি। এক কোটি টাকার পুরস্কারের লোভে গরিব মানুষ সর্বসম্নান্ত হয়েছে। তাঁর দাবি ডিএমকে আর তৃণমূলের ব্যবসা এই লটারি। ২০২১-সালে ভোটের আগে চেন্নাইয়ে ডিল হয়েছিল। তৃণমূল ১০০ কোটি টাকা নিয়েছিল। তারপর থেকে রাজ্য সরকারের লটারি তুলে দেওয়া হয়েছে।

জবাবে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন বিষটি অন্য রাজ্যের একটি মামলার তদন্ত করছে ইডি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

ছবি  সৌজন্যে : নিজস্ব