তৃণমূলকে তৃণমূল খুনে অপসারিত সিপি! খোঁচা শুভেন্দুর

0
138
ছবি সৌজন্যে : নিজস্ব

ব্যারাকপুরের নৈহাটিতে তৃণমূলের হাতে অপর তৃণমূল কর্মী খুনে খাঁড়ার ঘা নেমে এসেছিল তৎকালীন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার উপর।

এক্স হ্যান্ডেলে তৃণমূলকে খোঁচা দিয়ে অভিযোগ বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি সাংসদ শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, গোষ্ঠীদ্বন্দের জেরের তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নৃশংশভাবে খুন হতে হয়েছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দুর আক্রমণ, মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলছেন। আর বলির পাঁঠা করা হচ্ছে পুলিশ আধিকারিকদের, এর মূল্য চোকাতে হবে। উল্লেখ্য, ৩১ জানুয়ারি নৈহাটি দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদবের।

সম্প্রতি উত্তরপ্রদেশের বালিয়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত রাজেশ এবং তার দলবল এখনও অধরা রয়েছে।