তৃণমূলের আমলে ‘চুরি-লুঠের’ সংস্কৃতি : শুভেন্দু 

0
166
ছবি সৌজন্যে : এক্স
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বালি, কয়লা, গরু চুরি থেকে শুরু করে চাকরি বিক্রি, ধর্ষণ, খুন, ভোট লুঠের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে।
এক্স পোস্টে ছবি দিয়ে এভাবেই খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা আরও লিখেছেন, এবার তৃণমূলের জমানায় রাজ্যের নতুন সংযোজন নকল ইডি অফিসার সেজে প্রতারণার জাল বিছিয়ে ব্যবসায়ীদের থেকে টাকা আদায়। এগুলো তোলামূলের দ্বারাই সম্ভব। শুভেন্দুর আরও দাবি, প্রতারক শেখ জিন্না আলি, নকল ইডি অফিসার সেজে কোটি কোটি টাকা আদায় করেছে। কিন্তু সামান্য এই ব্যক্তি এত সাহস পায় কি করে? সাহস দেয় তৃণমূল সরকার এবং তোলামূল মন্ত্রী বিধায়কগণ। তাঁদের হাত মাথায় থাকলে কসবা ল’কলেজের মনোজিতের মত সবকিছুই করা যায় !
এরপরই শেখ জিন্না আলির বিরুদ্ধে ইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন এই সকল ব্যক্তিদের হেফাজতে নিয়ে বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য।