
তৃণমূলের শাসনে বাংলায় নাগরিকদের কন্ঠ রুদ্ধ করা হয়েছে । এখানে কার্টুন শেয়ার করলেও হুমকির মুখে পড়তে হয় ।
পুরশুড়ার সভা থেকে এভাবেই তৃণমূলকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। খোঁচা দিয়ে বলেছেন পারলে রামমোহনের নাম থেকেও রাম বাদ দিয়ে দেয় তৃণমূল । বাংলায় বিরোধীদের দাবিয়ে রাখা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেছেন বিদ্যাসাগরের বাংলায় মহিলাদের অবস্থা খারাপ হচ্ছে। বিসি রায়ের বাংলায় এখন স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে পড়েছে। তৃণমূলের কাছে বাংলার কোনও সংস্কৃতিরই ছাপ নেই বলে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী।
