
তৃণমূলের ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে ঝান্ডা ধরলেন তন্ময় ভট্টাচার্য। এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় তৃণমূল প্রথমে বাজার গরম করবে, তারপর আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে। এরপর উন্নত ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে তৃণমূলের ঝান্ডা ধরবেন তন্ময় ভট্টাচার্য।
ঠিক যেমনটা ঋতব্রত ভট্টাচার্য -র ক্ষেত্রে হয়েছে। পাল্টা সুর ছড়িয়েছে তৃণমূলও। যারা অভয়ার বিচারের দাবিতে রাত দখল, মানববন্ধন করেছেন, তন্ময় ভট্টাচার্য ইস্যুতে তারা কি এগুলো করবেন। প্রশ্ন তুলেছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা কুণাল ঘোষ। সায়ন্তিকা বলেছেন এক্ষেত্রেও অভয়ার মতই কর্মক্ষেত্রে ওই মহিলা নির্যাতনের শিকার হয়েছেন। তৃণমূল যেমন অভযাতে সরব রয়েছে, এক্ষত্রেও সরব থাকবে। তন্ময় ভট্টাচার্য কেন গ্রেফতার হবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায় তন্ময় ভট্টাচার্য প্রভাবশালী লোক, প্রভাব খাটাতে পারেন। তাই এখনই তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত। জবাবে সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেছেন ওয়াশিং মেশিন তৃণমূল বিজেপি সবারই আছে। দু দলই আত্মরক্ষার জন্য দলবদল করে। তাই এদের কথার কোনও গুরুত্ব নেই।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল







