‘তৃণমূলের চুরির অভ্যাস কাটেনি!’ সই-কাণ্ডে মুখ্যমন্ত্রী

0
21

এবার বিধানসভার অন্দরে বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে সই জালিয়াতির বিস্ফোরক অভিযোগ এনে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৯ মে স্পিকার রথীন্দ্র বসু-র কাছে একটি চিঠি পাঠান আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সেই চিঠিতে জানানো হয়, বিধানসভায় বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং ডেপুটি লিডার হচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দুর খোঁচা, ওরা তো এটাই জানে না যে বিধানসভায় ডেপুটি লিডার বলে কোনও পদই হয় না! ২০২১ সালে যখন বিরোধী দলনেতা হয়েছিলেন, কিংবা এবার যখন সরকার গড়ার দাবি জানাতে যান, নিয়ম মেনে বৈঠকের রেজলিউশন জমা দিতে হয়েছিল।