তৃণমূলের ছাপ্পায় বিজেপি ১২ তে আটকে গিয়েছে ঃ শুভেন্দু

0
165
12 te aatke giyeche
12 te aatke giyeche
লোকসভা ভোটে বাংলায় হারের জন্য ছাপ্পা ভোটকেই দায়ি করেছেন শুভেন্দু অধিকারী।
রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনের প্রচারে শুভেন্দু অধিকারী বলেছেন ২২ আসন পেলে ভাল হত, কিন্তু বিজেপি ১২ তেই আটকে গেছে। তবে বিজেপি ২ কোটি ৩৩ লাখের যে ভোট পেয়েছে তাতে কোনও ভেজাল নেই। নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন আর শুধু ডায়মণ্ড হারবারেই ভাইপো একা ১০ লাখ ছাপ্পা মেরে ৭ লাখ ভোটে জিতেছে। তাঁর কথায় পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দফায় লুঠের ভোট হয়েছে বাংলা। তিনি আরও বলেছেন গত বিধানসভায় ৭৭ আসন পেয়েছিল বিজেপি। এবার লোকসভাতে ৯২ বিধানসভায় লিড আছে বিজেপির।