তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে মার

0
518
GRAM PANCHAYET ER MAHILA PRADHAN K MAR
GRAM PANCHAYET ER MAHILA PRADHAN K MAR

পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূলের মহিলা প্রধানকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে চন্দ্রকোণার বান্দিপুরে।

তৃণমূলের ব্লক সভাপতির মদতেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ প্রধানের। সিসি ক্যামেরায় মারধরের শিউড়ে ওঠা ছবি ধরা পড়েছে। জানা গিয়েছে বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান পিঙ্কি দলুই সোমবার দুপুরে পঞ্চায়েত দফতরে কাজে ব্যস্ত ছিলেন। অভিযোগ তখনই ১০- ১২ জন মহিলা প্রধানের ঘরে ঢুকে চুলের মুঠি ধরে টেবিলে ফেলে মারধর করে। টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। মাটিতে ফেলে এলোপাথাড়ি লাথিও মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম পঞ্চায়েত প্রধানকে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিঙ্কির অভিযোগ চন্দ্রকোণা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি হীরালাল ঘোষের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ভোটের ফল প্রকাশের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে। তোলাবাজিতে রাজি না হওয়ায় এই হামলা বলে দাবি করেছেন পিঙ্কি দলুইয়ের। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন হীরালাল ঘোষ।