গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk তৃণমূলের বিসর্জনের সময় হয়েছে, সরব শমীক-অগ্নিমিত্রা 

    তৃণমূলের বিসর্জনের সময় হয়েছে, সরব শমীক-অগ্নিমিত্রা 

    0
    1404
    পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার বিসর্জনের সময় হয়েছে। বাঁশদ্রোনিকাণ্ডের প্রতিবাদে রূপা গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
    তিনি আরও বলেছেন, এরাজ্যে কোনও অন্যায় অভিচারের প্রতিবাদ করা যাবে না, এটাই তৃণমূলের ঘোষিত জরুরি অবস্থা। শমীকের মন্তব্য, বর্তমানে রাজ্যে আয়ের বিরুদ্ধে মানুষ প্রতিবাদে সামিল হয়েছে, আর এই সরকারকে কেউ বিসর্জনের হাত থেকে বাঁচাতে পারবে না। এদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন, মহালয়ার দিনে বাঁশদ্রোণীতে প্রশাসনের গাফিলতিতে একটা মায়ের কোল খালি হয়ে গিয়েছে , আর যার প্রতিবাদ করতে গিয়েই গ্রেফতার হতে হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। তিনি আরও বলেছেন, দুর্ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ না গ্রেফতার করলেও, যে ঘটনার শান্তিপূর্ণ প্রতিবাদ করছে তাকে গ্রেফতার করেছে।