তৃণমূলের ভাঙলে আরএসএস-র নয় কেন, মুখ্যমন্ত্রীর প্রশ্নে তৎপরতা

0
216
parking niye mamata ke toop
parking niye mamata ke toop

পুকুর বুজিয়ে আসানসোলে তৈরি আরএসএস অফিস ভাঙা হচ্ছে না কেন, মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলতেই সেখানে পৌঁছলেন বিএলআরও-র ও পুরসভার আধিকারিকরা।

বৃহস্পতিবার হকার উচ্ছেদ নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী আসানসোল পুরসভা এবং প্রশাসনকে আক্রমণ করে বলেছেন তৃণমূলের বাড়ি ভাঙলে আরএসএসের নয় কেন। মলয় ঘটক বারবার বলা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি বলেছেন হুট করে না ভেঙে আগে জমির কাগজপত্র খতিয়ে দেখতে। এরপরেই আরএসএসের কার্যালয়ে পৌঁছে যান আসানসোল পুরসভা এবং বিএলআরও আধিকারিকরা। এদিকে দখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই বৃহস্পতিবার সন্ধে থেকে তৎপরতা শুরু করেছে কলকাতা পুলিশ। হাতিবাগান, গাড়িয়াহাট, নিউ মার্কেট, বড়বাজার সহ বিভিন্ন এলাকায় দখলদারি নিয়ে সমীক্ষা চালানো হয়েছে।