তৃণমূলের ভিডিও ‘এআই-এর কারসাজি’ : হুমায়ুন

0
39

তৃণমূলের ফাঁস করা ভিডিয়ো নিয়ে এ বার পাল্টা মুখ খুলেছেন হুমায়ুন কবীর। তাঁর দাবি, কৃত্রিম মেধা ,এআই ব্যবহার করে ওই ভিডিয়োটি তৈরি করা হয়েছে। আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা ভরতপুরের বিদায়ী বিধায়কের দাবি, সরাসরি রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরেই এই পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। ভিডিয়োর সত্যতা প্রমাণ করতে না পারলে হাই কোর্টে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবীর। এর আগে,সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের একটি ভিডিয়ো ফাঁস করেছে তৃণমূল ভিডিয়োটিতে তারিখ উল্লেখ রয়েছে গত বছরের ১৯ ডিসেম্বর।