তৃণমূলের সভাপতি পদে ভিলেজ পুলিশ

0
230

জলপাইগুড়ির ময়নাগুড়ি থানায় ভিলেজ পুলিশ হিসাবে কর্মরত তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি। ওই ভিলেজ পুলিশের নাম রামমোহন রায়। ওই ব্যক্তি এতদিন পুলিশের হয়ে কাজ করলেও, এবার তার কাধেই তুলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি যুব সভাপতির দায়িত্ব। তাই ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামমোহন রায়ের ছবি সহ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে লিখেছেন, তোলামূল শুধ পুলিশকে গালাগালি করে না, পদও প্রদান করে।