তৃণমূলে গিয়ে ভুল করেছিলেন, ক্ষমা চাইলেন শিশির

0
363
khoma chailen shishir
khoma chailen shishir

তৃণমূল গিয়ে ভুল করেছিলেন। বুধবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছেলে সৌমেন্দু অধিকারীর হয়ে প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন শিশির অধিকারী।

একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার কারণে জনগণের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারীর বাবা। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তৃণমূলের দাবি মানুষের চোখে ধুলো দিতেই এখন জনগণের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন শিশির অধিকারী। এদিকে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তমলুকের নিমতৌড়ির জেলাশাসকের অফিসে। অভিযোগ সৌমেন্দুর মনোনয়নের সময় তাঁর বাবা শিশির অধিকারীকে বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে বচসা বেধে যায়। পরে অবশ্য জেলাশাসকের দফতরে ঢুকতে পারেন শিশির অধিকারী।