তৃণমূল এখন জীবাশ্ম : শমীক

0
86

বিজেপি শক, কারেন্ট ভোল্টের মধ্যে নেই। ৪৪০ ভোল্টের মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন তৃণমূল সরকার চলে গিয়েছে, যা রয়েছে সেটা জীবাশ্ম। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশন ৪২০ ভোল্ট হলে তিনি ৪৪০ ভোল্ট। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়ার মত জ্ঞান, বুদ্ধি তাঁর নেই। মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করেন, যেভাবে উচ্চারণ করেন তার সঙ্গে পশ্চিমবঙ্গবাসী পরিচিত।