গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk মনোনয়নে দফায় দফায় ধুন্ধুমার আলিপুর

    মনোনয়নে দফায় দফায় ধুন্ধুমার আলিপুর

    0
    370
    BAAM TRINOMUL MANANAYAN
    BAAM TRINOMUL MANANAYAN
    তৃণমূল এবং বাম প্রার্থীদের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার আলিপুর। বৃহস্পতিবার সকালে হাজরা মোড় থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন ৫ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, সায়রা হালিম, প্রতীকউর রহমানরা।
    কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ও মনোনয়ন দিতে মিছিল করে যাচ্ছিলেন। তখনই আলিপুরের গোপালনগরে মুখোমুখি হয় বাম এবং তৃণমূলের মিছিল। অভিযোগ তৃণমূলের মিছিল থেকে কটূক্তি করা হয়। বামেরাও তৃণমূলের উদ্দেশে চোর স্লোগান দিতে থাকেন। পাল্টা জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদিও পুলিশ ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরেই আলিপুর সার্ভে বিল্ডিংয়ে বাম প্রার্থীরা এবং তৃণমূল প্রার্থী মালা রায় মনোনয়ন জমা দিয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের তৃণমূল এবং বিজেপি প্রার্থীর মনোনয়ন ঘিরে আবারও নতুন করে তপ্ত হয়ে ওঠে আলিপুর। জেলাশাসকের অফিসে ডায়মণ্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। সেই সময় যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। তখনই তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা একে অপরকে চোর স্লোগান দিতে থাকেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যদিও পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এদিকে মনোনয়ন জমা দিয়ে পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-র বাড়ি গিয়েছিলেন কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা হালিম। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য শুভেচ্ছা জানিয়েছেন, এমনটাই বলেছেন সায়রা হালিম ।