তৃণমূল চুরিটা তোর থেকে শিখেছে,বলছেন মমতা

0
425
Trinamool learned the theft from you says Mamata
Trinamool learned the theft from you says Mamata

২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল নিয়ে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশিই, মহিষাদলের সভা থেকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও।

তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভায় নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন, রায় বেরনোর ৪৮ ঘণ্টা আগে তুমি জানলে কী করে? রায়টা কি তুমি লিখে দিয়েছিলেন? না কি তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিল? উল্লেখ্য ক দিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন, সামনের সপ্তাহে একটা এমন বোমা ফাটবে যে গোটা তৃণমূলটা বেসামাল হয়ে যাবে।তারপরই সোমবার নিয়োগ মামলার রায় দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই যে ২৬ হাজারের চাকরি খেয়েছে,আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে।এক জনের কিছু হলে,এরা কিন্তু তোমার বাড়ির সামনে আসবে, বিচার চাইবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, এঁদের মধ্যে নিশ্চয়ই অনেকে মেদিনীপুরের রয়েছেন।একইসঙ্গে বিচারপতি থেকে বিজেপি নেতা হওয়া অভিজিতের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন, এখানে যিনি বিজেপি প্রার্থী, তিনিই প্রথম সই করেছিলেন চাকরি খাওয়ার কাগজে।আর এরপরই মহিষাদলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল চুরিটা তোর থেকে শিখেছে। তৃণমূলের কেউ চুরি করে না। তুই আসল কাজটা করে সিবিআই, ইডির ভয়ে পালিয়ে গেছিস।