
তৃণমূল নেতার ভাইঝিকে শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়ারকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম নাজমুল। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে দিন দশেক আগে। সোমবার ইসলামপুর থানায় নির্যাতিতার মা অভিযোগ দায়ের করেন। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুপ শেরপা বলেছেন, সোমবার ইসলামপুর থানায় এক মহিলা অভিযোগ করেন, অভিযুক্ত তাঁর কাছ থেকে কিছু টাকা তোলা নেন। শুধু তা-ই নয়, তাঁকে এবং তাঁর মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছে। সেই অভিযোগে এক জন সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে।
