তৃণমূল-বাম-কংগ্রেসের সংঘর্ষে বোমা রানিনগরে, মগরাহাটে খুন

0
782
Bomb blasts at several hospitals in Delhi
Bomb blasts at several hospitals in Delhi
ভোটের একমাস পরেও হিংসা অব্যাহত মুর্শিদাবাদে। রানিগরে তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের সংঘর্ষে মুড়িমুড়কির মত বোমা পড়েছে। ঘটনায় জখম হয়েছেন ২ জন।
খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। অভিযোগ কংগ্রেস কর্মী তোতা শেখ বাজার থেকে ফেরার পথে তাঁর ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রানিনগর। এদিকে জমি বিবাদে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট। জানা গিয়েছে মগরাহাটের আমড়াতলার উত্তরপাড়ায় জমি বিবাদে বছর ৪২-র আলাউদ্দিন সরকারকে মারধরের অভিযোগ ওঠে তাঁর খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। আহত অবস্থায় আলাউদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।