গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূল-বিজেপির স্ক্রিপ্ট ভাগবতের, সেলিমের মুখে জ্যোতি বসু-বুদ্ধদেব

    তৃণমূল-বিজেপির স্ক্রিপ্ট ভাগবতের, সেলিমের মুখে জ্যোতি বসু-বুদ্ধদেব

    0
    193
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    তৃণমূল বিজেপির নাটকের স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন মোহন ভাগবত। ব্রিগেডের সভা থেকে এভাবেই সুর চড়িয়েছেন মহম্মদ সেলিম। তাঁর কথায় বিজেপি তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরাচ্ছে।
    মুর্শিদাবাদ, মালদায় যে ঘটনা ঘটল, রামনবমী-হনুমানজয়ন্তী করেছে বিজেপি তৃণমূল। বিজেপি তৃণমূলের নেতারা প্রতিদিন নাটক করছেন। যাদের স্ক্রিপ্ট লিখে দিয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত। যিনি কিছুদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি আরও বলেছেন বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো। এখন মহান সাজতে চাইছেন বিরোধী দলের নেতা। প্রতিদিন দুই সম্প্রদায়ের মানুষকে লড়ানোর চেষ্টা করছে ঘৃণা ভাষণের মাধ্যমে। টেনে এনেছেনে দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুর বক্তব্য।
    মহম্মদ সেলিম বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যারা দাঙ্গা করবে তাদের মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আর জ্যোতি বসু বলতেন সরকার না চাইলে দাঙ্গা হয় না।
    cpim-brigade-live-cpim-called-brigade-rally-in-kolkata