গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার নেতাজিনগর

    তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার নেতাজিনগর

    0
    32
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার নেতাজিনগর। থানার সামনেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের সামনেই একে অপরের দিকে ইট ছুড়তে থাকে।

    দুই পক্ষই থানার সামনে স্লোগান, সাউটিং শুরু করে। বিজেপির অভিযোগ নেতাজিনগরে তাঁদের রং করা একটি দেওয়াল দখল করেছে তৃণমূল। সেই অভিযোগে নেতাজিননগর থানায় ডেপুটেশন দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলে লোকজনও সেখানে জড়ো হয়।

    দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। কয়েকজন আহত হন। যদিও তৃণমূলের দাবি বহিরাগতদের নিয়ে এলাকায় অশান্তি পাকাতে এসেছিল বিজেপি। বাধা দেওয়ায় বিজেপিই প্রথমে হামলা চালিয়েছে।