
গণনা চলাকালীনই বিষ্ণুপুরে সংঘর্ষে জড়িয়েছে তৃণমূল-বিজেপি। তৃতীয় রাউন্ডের শেষে সৌমিত্র খাঁ এগিয়ে যাওয়ার ঘোষণা হতেই স্লোগান, পাল্টা স্লোগানে বিষ্ণপুর হাইস্কুল ময়দানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ তৃণমূল কর্মীরা বাঁশ, লাঠি, রড নিয়ে বিজেপি শিবিরের দিকে তেড়ে যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করে। বিজেপির জেলা সভাপতি সহ একাধিক গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপিও বাঁশ, লাঠি নিয়ে প্রতিরোধ করে। পুলিশ, র্যাফ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
