তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র মালদা

0
491
ronokhetra malda
ronokhetra malda
ক্লাবকে দেওয়া রাজ্য সরকারের অনুদানের ৫ লক্ষ ৩১ হাজার টাকা আত্মসাৎকে ঘিরে তৃণমূল- বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে মালদার ইংরেজবাজার এলাকা।
সংঘর্ষের জেরে কয়েকজন বিজেপি কর্মী সহ ১০ জন তৃণমূলকর্মী আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইট, পাটকেল, লাঠি নিয়ে আক্রমণের পাশাপাশি শূন্যে দুই রাউন্ড গুলির ছোঁড়ারও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনার জেরে ১২ জন বিজেপিকর্মীর নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। জানা গিয়েছে, সরকারের পক্ষ থেকে অনুদানের টাকা আত্মসাৎ করার অভিযোগ জানিয়ে প্রতিবাদ করেছিল ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের হরিষপর এলাকার তৃণমূলকর্মীরা। অভিযোগ, এরপরেই ইট, পাটকেল, লাঠি নিয়ে তাঁদের ওপরে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। শূন্যে দুই রাউন্ড গুলির ছোঁড়ারও অভিযোগ উঠেছে। আক্রান্তদের অভিযোগ, তৃণমূল করার আক্রোশে তাঁদের ওপর আক্রমণ চালানো হয়েছে। পাশাপাশি লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাঁরা। সেই কারণে বিজেপিকর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করেছে।