গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Video News তৃণমূল-বিজেপি-সিপিএমকে শিক্ষকদের হোম টাস্ক 

    তৃণমূল-বিজেপি-সিপিএমকে শিক্ষকদের হোম টাস্ক 

    0
    131
    রাজনৈতিক দলগুলোকে হোম টাস্ক বেধে দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনের মুখ মেহবুব মণ্ডল জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবিচারের কথা সংসদে বলুন রাজনৈতিক দলগুলোর সাংসদরা। আন্দোলনে কোনও রাজনীতির রং লাগাতে চান না তারা। তারপরেও যদি রাজনৈতিক দলগুলোর সত্যিই তাঁদের প্রতি সমবেদনা থাকে তাহলে তাদের বেধে দেওয়া হোম টাস্কগুলো আগে করতে হবে। তৃণমূল, বিজেপি, সিপিএমকে আলাদা আলাদা টাস্ক দিয়েছেন শিক্ষকরা। বিজেপির উদ্দেশে বলা হয়েছে সারা দেশে তাঁদের অনেক সাংসদ, বিধায়ক আছেন। তাঁরা যেন রাষ্ট্রপতির কাছে পুনর্বিবেচনার আর্জি জানায়।