হুমকি কাণ্ডে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি ও বাগানবাড়িতে তল্লাশির আগে সেখান থেকে পালিয়ে গিয়েছেন বিধায়ক। বৃহস্পতিবার সকালে পুলিশের টিম ও কেন্দ্রীয় বাহিনী প্রাসাদোপম বাড়ির ভিতরে ঢুকতেই সামনে এসেছে, পৈলানে প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রীর আলিশান বাগানবাড়ির ছবি, যা দেখলে তাজ্জব হতে হয়। চিকন ঘাসের মখমলে মোড়া সুবিশাল লন, নীল জলের সুইমিং পুল, বাহারি মূর্তি দিয়ে সাজানো ঝরনা, রয়্যাল বেঙ্গল টাইগারের মডেল, কোথাও আবার গুহার মতন করা রয়েছে। কী নেই তৃণমূল বিধায়কের বাগানবাড়িতে!
গ্রাম থেকে শহর
News & Much More





