
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় মুকুল রায় ও জগন্নাথ সরকারকে বেকসুর বলল আদালত। ৫ বছর ধরে চলা এই মামলায় বিধাননগর ময়ুখ ভবনের বিশেষ আদালতের বিচারক কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় এবং রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে বেকসুর বলেছেন।
২০১৯-র ৯ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের রাতে হাঁসখালির মাজিদপুর দক্ষিণ পাড়ার ফুলবাড়ি ফুটবলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলেন তৎকালীন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। অনুষ্ঠান দেখার সময়েই একেবারে সামনে থেকে কৃষ্ণগঞ্জের দুবারের বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে গন করে দুষ্কৃতীরা প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে দায়িত্ব নেয় সিআইডি। বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়। গুলি চালানোর অভিযোগে সুজিত মণ্ডল ও কার্তিক মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করা হয়। প্রথম চার্জশিটে নাম না থাকলেও পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে মুকুল রায় এবং জগন্নাথ সরকারের নামে সত্যজিৎ বিশ্বাসকে খুনের পরিকল্পনা করার অভিযোগে মামলা দায়ের হয়। এরপর ৫ বছর ধরে অন্তত ৫২ জনে সাক্ষ্য দেয় এই মামলায়।








