গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk তৃণমূল বিধায়ক শওকতের গাড়িতে তল্লাশি  

    তৃণমূল বিধায়ক শওকতের গাড়িতে তল্লাশি  

    0
    244
    Trinamool MLA Shaukats car searched
    Trinamool MLA Shaukats car searched

    লোকসভা নির্বাচনের আবহে এবার নাকা চেকিং-এ ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার গাড়ি।

    জানা গিয়েছে শনিবার রাতে ভাঙড় থানার বোদরা কালীতলাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলছিল নাকা চেকিং আর তারই মধ্যে চলে আসে বিধায়ক শওকত মোল্লার গাড়ি সহ বিভিন্ন আধিকারিকদের গাড়ি। ম্যাজিস্ট্রেট পুলিশের সহযোগিতায় বিধায়ক শওকত মোল্লার গাড়ি থামান এবং বিধায়কের গাড়ি-সহ সঙ্গে থাকা অন্যান্য প্রশাসনের আধিকারিকদের গাড়িও চেকিং করা হয়।অবশ্য গাড়িতে আপত্তিজনক কিছু পাওয়া যায়নি।