গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda তৃণমূল বিধায়ক সাবিত্রীর গাড়ির চালককে ছুরির কোপ

    তৃণমূল বিধায়ক সাবিত্রীর গাড়ির চালককে ছুরির কোপ

    0
    253
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এবার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র-র গাড়ির চালকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পরিবারকে নিয়ে বিয়েবাড়ি থেকে ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী অনুপ সাহা নামে ওই যুবককে কোপায় বলে অভিযোগ।

    রক্তাক্ত অবস্থয় পুলিশ গিয়ে অনুপকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এমাসেই পয়লা ফেব্রুয়ারি মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র গাড়িতে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। মানিকচকের রাজ্য সড়কে ধরমপুরের বিধায়কের গাড়িকে সামনে থেকে ধাক্কা মেরে অন্য একটি গাড়ি পালিয়ে যায় বলে অভিযোগ। তৃণমূল বিধায়কের অভিযোগ ছিল তাকে মারার চেষ্টা করা হয়েছে।

    সেই রেশ কাটতে না কাটতে শনিবার ভোরে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তাঁর গাড়ির চালক অনুপ সাহার ওপর কয়েকজন দুষ্কৃতী ছুরি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ।