তৃণমূল ভবনের দখলদারিতে যুযুধান কালীঘাট-ঋতব্রত পন্থীরা

0
17

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পরদিনই মেট্রো পলিটনের তৃণমূল ভবনের কার্যত দখল নিয়েছেন ঋতব্রত তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আখরুজ্জামানরা। শুক্রবার সন্ধেয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল ভবনে যেতেই বেরিয়ে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। যাঁরা অফিসের কর্মী ছিলেন তাদেরকেও বাইরে বেরিয়ে যেতে বলা হয়।