
আর জি কর-কাণ্ডে তৃণমূল মন্ত্রী-সাংসদদের হুমকি-মন্তব্যের ধারা অব্যাহত। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছেন, যারা জিন্স পরেন, যাদের বয়েজ কাট চুল, তাঁরা মদ-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেন না।
কারণ, তাঁরা মদ খান না, ড্রিঙ্ক করেন।অন্যদিকে বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী বলেছেন, যে দলের একটিও বিধায়ক নেই, সাংসদ নেই, জেলা পরিষদের সদস্য নেই তারা এখন উঠেপড়ে লেগেছে। আন্দোলনের নামে নাইট শো র সিনেমা দেখানোর মতো করে বাড়ির মা বোনেদের প্রতিদিন রাস্তায় নিয়ে যাচ্ছে সিপিএম। আর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবী করছে। তাঁর গায়ে কালি ছেটানোর চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কারো দয়ায় ক্ষমতায় আসেননি। তাঁর গায়ে কালি ছেটানোর চেষ্টা হলে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত মুচড়ে দেবে।
