তেলাপিয়া মাছ নির্ভয়ে খান, বলছেন মুখ্যমন্ত্রী

0
214
TILAPIA MACHH NIRVOYE KHAN BOLCHHEN CM
TILAPIA MACHH NIRVOYE KHAN BOLCHHEN CM

তেলাপিয়া মাছ নির্ভয়ে খাওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তেলাপিয়া মাছ নিয়ে যে খবর রটছে তাতে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকে তেলাপিয়া মাছের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তেলাপিয়া মাছ নিয়ে যারা মিথ্যে খবর রটিয়েছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আধিকারিকদের থেকে জানতে চান তেলাপিয়া মাছ খেলে সত্যিই ক্যানসার, অন্য কোনও রোগ বা বিপরীত কোনও ক্রিয়া হতে পারে কিনা। আধিকারিকরা জানিয়েছেন তেমন কিছুর প্রমাণ মেলেনি। এরপরেই মুখ্যমন্ত্রী নির্ভয়ে মানুষকে তেলাপিয়া মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন। জল ভরো, জল ধরো প্রকল্পে কাটা পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।