গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Nadia তেল-গ্যাসে ছাড় দিয়ে মোদীর সঙ্গে প্রতিযোগিতা করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর

    তেল-গ্যাসে ছাড় দিয়ে মোদীর সঙ্গে প্রতিযোগিতা করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর

    0
    278
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বিজেপি শাসিত রাজ্যের মত পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে দেখান। মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী। জিএসটি কমানোর ক্রেডিট কেন্দ্রের নয়, তাঁর।

    পুজো উদ্বোধনে গিয়ে বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার নবদ্বীপে মৃত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তাঁর কথায় পুজোর মুখে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোয় মানুষ উচ্ছ্বসিত আর তাতেই ঘাবড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য বারবার ক্রেডিট নিতে চাইছেন।

    পাল্টা চ্যালেঞ্জ করে বলেছেন ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশ, অসম, ওড়িশার মত পেট্রোল ডিজেলে ১০ টাকা সেস, রান্নার গ্যাসে সিলিন্ডার পিছু রাজ্যের ট্যাক্সে ছাড় দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিযোগিতা করুন।