তোলাবাজি অতীত, নির্ভয়ে শিল্প করুন, বার্তা শমীকের

0
146
ছবি সৌজন্যে :ফেসবুক

রাজ্যে নির্ভয়ে শিল্প করুন। ডানকুনিতে লাক্স কোজি কারখানার দ্বিতীয় ইউনিযের শিলান্যাসে শিল্পপতিদের বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন তোলাবাজি, রক্তচক্ষু অতীত।

দলের পতাকা নিয়ে বা ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কারখানার দরজা বন্ধ করতে পারবে না। মিলিটারি ট্রেড ইউনিয়নিজম এই রাজ্যে অতীত। শ্রমিক, মালিক সমন্বয়ের ওপর জোর দিয়ে শমীক ভট্টাচার্য জানিয়েছেন বিনিয়োগের ক্ষেত্রে লাল ফিতের ফাঁস আর থাকবে না। কাউকে কোনও তোলা দিতে হবে না। শিল্পের জমিতে কোনও পার্টি অফিস তৈরি করতে দেওয়া হবে না।

অতীতের সমস্ত রাজনৈতিক বিভাজন ভুলে সমস্ত শিল্পপতিদের রাজ্যে ফেরার আবেদন করেছেন শমীক ভট্টাচার্য।