তোলাবাজি না থাকলে তৃণমূল খালি হয়ে যাবে : অর্জুন 

0
143
Trinamool will be empty without Tolabaji  Arjuna
Trinamool will be empty without Tolabaji Arjuna
তোলাবাজি না থাকলে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে। আড়িয়াদহকাণ্ড নিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।
তিনি বলেছেন, প্রোমোটার না থাকলে, তৃণমূলের দোকানদারি চলবে কী করে। অর্জুনের আরও মন্তব্য, তোলা নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই আছে, আইওয়াশ করতে এখন সি সমস্ত কথাবার্তা বলছেন সৌগত রায়-মদন মিত্র। অন্যদিকে জয়ন্ত সিংয়ের বিশাল অট্টালিকা সম্বন্ধে কামারহাটি পুরসভা নাকি কিছুই জানে না এই মন্তব্যে অর্জুনের দাবি ঘটনার প্রায় ১০ দিন পরে সৌগত রায় ও মদন মিত্র স্বীকার করছে যে জয়ন্ত সিং-কে তারা চেনে। তবে এটা আরও আগে স্বীকার করলে হয়তো এত বড় ঘটনা ঘটত না, তাদেরকে হুমকি ফোন দেওয়া হতো না। তবে সবটাই নাটক বলে কটাক্ষ অর্জুন সিংয়ের।