গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle ত্বকের সুস্বাস্থ্যে ডিটক্স পাউডার

    ত্বকের সুস্বাস্থ্যে ডিটক্স পাউডার

    0
    9816
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এখন আর দোকান থেকে নামীদামি ব্র্যান্ডের ডিটক্স পাউডার কিনে খেতে হবে না। বাড়িতেই ডিটক্স পাউডার বানানো যায় অনায়াসে।

     খুবই সহজলভ্য কিছু উপকরণ, যা প্রত্যেক বাড়ির হেঁশেলেই থাকে, তাই দিয়েই খাঁটি ডিটক্স পাউডার তৈরি করে ফেলা যায়।সবাই জানেন সেলিব্রিটিরা দিনে মূলত তরল খাবারই খান। তাঁদের সারা দিনের খাদ্যতালিকায় বিভিন্ন রকম ডিটক্স পানীয়ই বেশি থাকে। আর থাকে বিশেষ এক রকম ডিটক্স পাউডার, যা সেলিব্রিটিদের যৌবন ধরে রেখেছে বলেই দাবি করা হয়। এই ডিটক্স পাউডার বাড়িতেই বানানো যায়। এখন প্রশ্ন হলো, ডিটক্স পাউডার বাড়িতে কী ভাবে বানাবেন?তথ্য অনুযায়ী এই বিশেষ ডিটক্স পাউডার বানাতে লাগবে ৫০০ গ্রাম গোটা জিরে, ৫০০ গ্রাম জোয়ান, ২ চা চামচ বিটনুন, ৫০ গ্রাম দারচিনি ও ৫ চা চামচ ত্রিফলা। সমস্ত উপকরণ গুঁড়ো করে খুব ভাল ভাবে মিশিয়ে নিতে হবে।রোজ সকালে এক গ্লাস উষ্ণ জলে এক চামচ ওই পাউডার মিশিয়ে তার সঙ্গে লেবুর রস দিয়ে খেলে উপকার হবে।দুপুরের খাওয়ার পরেও ওই ডিটক্স পাউডার এক চামচ করে খান তিনি। এতে খাবার দ্রুত হজম হয় এবং মিষ্টি বা ঝালমশলা দেওয়া কিছু খাওয়ার ইচ্ছাও হয় না।

    এই ডিটক্স পাউডার কেবল হজমশক্তি বাড়ায় তা নয়, পেটের যে কোনও রোগও দূর করে বলেই দাবি করা হচ্ছে।