গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি, সরব বিজেপি 

    ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি, সরব বিজেপি 

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স
    বন্যা বিধ্বস্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। যা সংবিধানের উপর আক্রমণ।
    এভাবেই শাসকদলকে আক্রমণ করেছেন ত্রিপুরার বিধায়ক মানিক সাহা। তিনি বলেছেন, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুবই খারাপ, অনেক মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজেপি নেতৃত্ব, সেখানে ত্রাণ পৌঁছে দিতে গিয়েছিলেন। তাঁদের উপর তৃণমূলী গুণ্ডারা প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা চালান। এই ঘটনার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ রয়েছে। মানিকের বক্তব্য, কলকাতা থেকে শুনেছেন, তিন-চারজন এসেছে, জানি না এরা কী করবে… এরা আসলে জাতীয় পর্যায়ে মূল ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা উত্তরবঙ্গে ঘটছে। কিন্তু এটা কোনও লাভ দেবে না, শুধুমাত্র ভোটের সময়ই এরা আসে, এসে মাইনাসে চলে যায় তাদের ভোটব্যাঙ্ক, মানুষ এদের চিনে গেছে।
    এদিকে, ত্রিপুরা বিজেপির তরফে ভিডিও পোস্ট করে কুণাল ঘোষকে আক্রমণ করে লেখা হয়েছে আচ্ছা! কুনাল দা, ফ্লাইটের টাকা কি সারদা চিট ফান্ড দিয়েছে? মানুষতো টাকা ফেরৎ চাইবে, রোজভ্যালি ও সারদা চিট ফান্ডের টাকা ফেরৎ দেবে তো তৃণমূল ও সিপেমূল?