
ত্রিপুরা পুলিশের ডিজির সাক্ষাৎ চেয়ে তাঁকে চিঠি লিখেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। আগরতলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিকেলেই তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা সাক্ষাৎ করতে চান বলেও চিঠিতে জানানো হয়েছে।
এদিকে, আগরতলার ধর্না থেকে শেষমেশ ত্রিপুরা পুলিশের দুটি গাড়ি করে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের প্রতিনিধি সদস্যরা। বুধবার দুপুর একটা নাগাদ আগরতলা পৌঁছন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং তৃণমূল নেতা সুদীপ রাহা ও তৃণমূলের এক কুণাল ঘোষ। তৃণমূলের অভিযোগ, বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তাঁদের জন্য নির্ধারিত গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। এমনকী, বিমানবন্দরের বাইরে থাকা প্রিপেড ট্যাক্সিও নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছিল।
