
প্রয়াগরাজের মহাকুন্তের মধ্যে এবার ত্রিবেণীতে ভূমি পুজোর মধ্য দিয়ে সূচনা হয়েছে অনু কুম্ভের। বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে যজ্ঞ-পুজার্চনার মধ্য দিয়ে কুম্ভমেলার ধ্বজোত্তলন হয়েছে।
শাহি স্নান ১২ ফেব্রুয়ারি। তিন বছর ধরে মাঘি সংক্রান্তিতে কুম্ভমেলা হয়েছিল ত্রিবেনীতে। প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম, তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম রয়েছে। প্রয়াগ যেমন যুক্তবেণী তেমনই ত্রিবেণী মুক্তবেনী। ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয়। সঙ্গমস্থলে ৭০০ বছর আগে কুম্ভ হত বলে দাবি মেলা কমিটির। এদিকে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ত্রিবেণী-বাঁশবেড়িয়ায় সাধুসন্ত এবং পুণ্যার্থীদের বড় জমায়েতের জেরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যা তৈরি হতে পারে। কুম্ভমেলার পদপিষ্টের মত ঘটনা এড়াতে আগেভাগেই নিরাপত্তা নিয়ে বৈঠক সেরেছেন প্রশাসনিক কর্তারা।
তাই মেলাস্থলের আশপাশের কয়েক কিলোমিটারের মধ্যে থাকা ৫টি স্কুল থেকে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র সরিয়ে দেওয়া হয়েছে।









