থমকে চিংড়িঘাটা মেট্রো, হাত জোড় করে অনুরোধ রেলমন্ত্রীর

0
107

হাইকোর্টের নির্দেশের পরেও চিংড়িঘাটা মেট্রোর কাজে অনুমতি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। সিউড়িতে ওভার ব্রিজ কুমারপুর রোড ওভারব্রিজের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অভিযোগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রীতিমত হাতজোড় করে রাজ্য সরকারকে প্রকল্প বাস্তবায়নের জন্য অনুরোধ করেছেন তিনি। তাঁর দাবি মেট্রোর কাজের গতি থমকে রয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের জন্য।